বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » এবার ফুটবলে শাহরুখ

এবার ফুটবলে শাহরুখ



ক্রিকেটের পর এবার ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চাইছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে ২০১৪তে অনুষ্ঠিতব্য নতুন একটি ফুটবল লিগের তালিকাভুক্ত একটি ক্লাবের মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছেন তিনি। সেক্ষেত্রে কলকাতা ফুটবল ক্লাবের নামও বলেছেন শাহরুখ।
আইএমজি রিলায়েন্স গ্রুপের উদ্যোগে এবার ভারতীয় ফুটবলের দৃশ্যপটকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেই চিন্তা থেকে আইপিএল-এর মতো ফুটবল প্রিমিয়ার লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা। দশটি ফুটবল ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনের ফুটবলারদের নিয়ে ওই টুর্নামেন্টটি শুরু হবে ২০১৪ সালের জানুয়ারিতে। শুরুতে তালিকাভুক্ত গোয়ার ফুটবল ক্লাব ‘ডেম্পো’র মালিকানা কিনতে চাইলেও এখন কলকাতা ফুটবল ক্লাবের দিকেই নজর দিয়েছেন শাহরুখ।
“আমার প্রাথমিক পরিকল্পনা ছিল ডেম্পোর আংশিক মালিকানা কেনা। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন এই টুর্নামেন্টের সিদ্ধান্ত হওয়ায় আমি একটি দলের পুরো মালিকানা কেনার কথাই ভাবছি। এক্ষেত্রে কলকাতা ফুটবল ক্লাবই আমার প্রথম পছন্দ।” ভারতীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন শাহরুখ।
দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, পুনে, মুম্বাই, কোচি, চেন্নাই, হায়াদ্রাবাদ, গোয়া এবং গুয়াহাটি- মোট দশটি ফ্র্যাঞ্চাইজির দশ সপ্তাহের ওই টুনামেন্টে খেলার কথা রয়েছে ১৭৬ জন আন্তর্জাতিক ফুটবলারের। সেপ্টেম্বরে শুরু হবে দল গোছানোর নিলাম। এর মাধ্যমে টুর্নামেন্টটিতে ডেভিড বেকহাম, থিয়েরি অঁরি, মাইকেল ওয়েনের মতো ফুটবলতারকার অংশগ্রহণের কথা চিন্তা করছে এআইএফএফ।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন