বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার দিবাগত রাতে পবিত্র মক্কায় কাবা শরিফে ‘লাইলাতুল কদর’ আদায় করেন।
প্রায় ২০ লাখ মুসল্লির সঙ্গে মাগরিব, এশা, তারাবি, কিয়ামুল লাইল ও ফজরের নামাজ আদায় করে বিশেষ মোনাজাতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ও জনগণের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
হারাম শরিফের চারদিকে প্রায় পাঁচ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা লাইলাতুল কদর উপলক্ষে কিয়ামুল লাইল ও বিশেষ মোনাজাতে বিশ্বের মুসলমানদের ঐক্য শান্তি কামনা করেন।
এ সময় মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা খন্দকার হেলাল সিআইপি নেতৃত্বে মক্কার বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন।
সফর সঙ্গী হিসেবে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, প্রেসসচিব মারুফ কামাল, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, ঢাকা মহানগরীর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া এমপি, আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এবং সৌদিআরব পশ্চিমাঞ্চল যুবদলের ও ১/১১ এর খালেদা জিয়া-তারেক মুক্তি পরিষদের আহবায়ক প্রিন্স আল লিনটন, মক্কা প্রাদেশিক বিএনপি সভপতি মাওলানা রফিক, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মইনূল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদী আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরা পালনের জন্য ১০ দিনের সৌদি সফরে রয়েছেন। আগামী ৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

0 comments:
Post a Comment