বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » এই মুহূর্তে কোনো দল নিষিদ্ধ নয়: আশরাফ

এই মুহূর্তে কোনো দল নিষিদ্ধ নয়: আশরাফ


ঢাকা: এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেছেন, “কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। নিবন্ধনের শর্ত পূরণ না করার জন্য হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। নিবন্ধনের সেই শর্তগুলো পূরণ করে জামায়াত যদি আদালত ও নির্বাচন কমিশনকে বোঝাতে সক্ষম হয়, তাহলে তারা আবার নিবন্ধন ফেরত পেতে পারে।”

শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ওয়াসার বোতলজাত পানি শান্তির বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।

সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসার ব্যাপারে আশরাফ বলেন, “রাজনীতিতে নতুন রক্তপ্রবাহ দরকার। সেটা দেশ থেকে আসুক বা বিদেশ থেকে আসুক।”

তিনি বলেন, “আমাদের দেশের অনেক ছেলে বিদেশে পড়তে যাচ্ছে যারা অনেক মেধাবী। তারা যদি রাজনীতিতে আসে তাহলে তা রাজনীতির জন্য ভালো।”

এ সময় উদাহরণ হিসেবে তিনি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের কথা বলেন।

তিনি বলেন, “ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচনে প্রার্থী হওয়া অনেক কঠিন। তিনি মেধার যোগ্যতা দিয়েই সেখানে পৌঁছেছেন।”

আশরাফ বলেন, “ঢাকার চারপাশের সবগুলো নদী এমনভাবে দূষিত হয়ে গেছে যে তা পরিশোধনের অযোগ্য হয়ে গেছে। পানির কোনো রাজনৈতিক দল নেই মন্তব্য করে আশরাফ বলেন, পানি সব মানুষের। তাই মানুষের জন্যই পানি রক্ষা করতে হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সানজিদা খাতুন ও ওয়াসার চেয়ারম্যান রহমতউল্লাহ।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন