বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ইরানের প্রেসিডেন্টের পদে রুহানি

ইরানের প্রেসিডেন্টের পদে রুহানি

ঢাকা: ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মধ্যপন্থী ও ধর্মীয় নেতা হাসান রুহানি। বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

চলতি বছরের জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন রুহানি। ছয়জন কট্টরপন্থী প্রার্থীকে হারিয়ে ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচনের ফলাফল অনুমোদন করবেন।

শনিবার থেকে রুহানির প্রেসিডেন্টের মেয়াদ শুরু হবে। তবে তার অভিষেক অনুষ্ঠান হবে রবিবার।

রুহানি কট্টরপন্থীদের চরম সমালোচক হিসেবে পরিচিত। তিনি মনে করেন, বিদায়ী প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি যে ধরনের নীতি অনুসরণ করছেন, তা ইরানকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। সংস্কার কার্যক্রম গ্রহণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের বিচ্ছিন্নতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন ৬৪ বছর বয়সী এই সংস্কারপন্থী।

এদিকে দায়িত্ব গ্রহণের আগে শুক্রবার রুহানি ইসরায়েলকে মুসলিম বিশ্বের ‘ক্ষত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এ ক্ষতস্থান সরিয়ে ফেলতে হবে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন