বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হলমার্ক চেয়ারম্যানের জামিন নিয়ে সরকারের ধোঁকাবাজি

হলমার্ক চেয়ারম্যানের জামিন নিয়ে সরকারের ধোঁকাবাজি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১১টি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে ১০০ কোটি টাকা করে প্রতি মাসে ফেরত দেওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। কিন্তু জেসমিন ইসলামের এ জামিন ও ১০০ কোটি টাকা করে প্রতি মাসে ফেরত দেওয়ার শর্তের কথা জানে না সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংক থেকেই ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে। খবর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের।
হলমার্ক গ্রুপের জেনারেল ম্যানেজার শামীম আল মামুন বলেন, হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম একজন নারী হয়ে মাসে ১০০ কোটি টাকা কীভাবে পরিশোধ করবেন। হলমার্ক গ্রুপের ৭৪টি কারখানার মধ্যে মাত্র ৪টি চালু আর বাকি ৭০টি কারখানাই বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, গ্রুপের ৪টি কারখানা চালু থাকলেও বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ। এসব কারখানা দ্রুত খুলে না দেওয়ায় কোটি কোটি টাকা মূল্যের মেশিনারিজ নষ্ট হয়ে যাচ্ছে। কারখানার জেনারেল ম্যানেজার আবদুল হক বলেন, মাত্র ৪টি কারখানার উৎপাদন দিয়ে ১৭০০ গরু পালনের ব্যবস্থার পাশাপাশি কারখানার মেশিনারিজগুলো সচল রাখা হচ্ছে এবং ভরারী এলাকার এবিএস ডায়িং কারখানার ইটিপি স্থাপনের কাজ করা হচ্ছে। এর পেছনে কয়েক কোটি টাকা ব্যয় করা হচ্ছে।
হলমার্ক প্রিন্টিং কারখানার শ্রমিক সোলাইমান বলেন, হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দিয়ে সরকার একটি ধোঁকাবাজি করেছে। কারণ তিনি একজন মহিলা মানুষ হয়ে কীভাবে মাসে এত টাকা পরিশোধ করবেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন