বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » , » বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট

বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা বিকল্প ছাপাখানা থেকে প্রকাশ বন্ধকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আলতাফ হোসেনের অবকাশকালীন বেঞ্চ সরকারের প্রতি এই রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, দৈনিক আমার দেশ কার্যালয়ে চার মাস অবরুদ্ধ থাকার পর গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাতেই পুলিশ তেজগাঁওয়ে আমার দেশ-এর ছাপাখানা বন্ধ করে পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়।

এরপর যথাযথ অনুমতি নিয়ে আল-ফালাহ প্রিন্টিং প্রেস থেকে বিকল্প ব্যবস্থায় আমার দেশ পত্রিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে তৃতীয় দিনের মাথায় সরকারের পক্ষ থেকে এটিও বন্ধ করে দেয়া হয়।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন