বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন

কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন

ঢাকা:  রাজধানীর কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজউকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফ্লাইওভারটির উদ্বোধন করেন তিনি। ফ্লাইওভারটির নির্মাণে ব্যয় হয়েছে ৩০৬ কোটি টাকা।

এর আগে ২০১০ সালের ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার নির্মাণে প্রথমে ২৫৪ কোটি টাকা ব্যয় ধরা হলেও শেষ পর্যন্ত তা বেড়ে ৩০৬ কোটি টাকা হয়। প্রকল্পের পুরো অর্থ রাজউকের নিজস্ব তহবিল থেকে দেয়া হয়।

ফ্লাইওভারের উচ্চতা ৪৭ দশমিক ৫৭ ফুট, প্রস্থ ৩০ দশমিক ১৮ ফুট। পাইল ২৯২টি, পাইল ক্যাপ ৬৮টি এবং পিয়ার ৬৭টি। ফ্লাইওভারটি নির্মাণ করেছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তি মালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

ফ্লাইওভারের লুপ চারটি। বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে ওঠানামার জন্য এই চার দিক দিয়ে ফ্লাইওভারে ওঠানামা করা যাবে। ফ্লাইওভারটি সম্পূর্ণ টোল- ফ্রি।

এ ছাড়া ফ্লাইওভারের নিচ দিয়েও নির্মাণ করা হয়েছে তিন প্রান্তে তিনটি সংযোগ সড়ক।

রাজউক চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে নকশা তৈরি করে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ চলাকালে রাজউক যথাযথভাবে নজরদারিও রাখে। ফ্লাইওভারটি এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন