ঢাকা: প্রধানমন্ত্রীর পুত্র সচিব ওয়াজেদ জয়কে নিয়ে কথা বলায় বিএনপি
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আইন
প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, “মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ ‘বীভৎস ও কুৎসিত’। দয়া করে আপনি (মির্জা ফখরুল) সংযত হয়ে কথা বলুন।”
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র আওয়ামী
লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী ড.
হাছান মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, কৃষকলীগের সহ-সভাপতি এম এ
করিম প্রমূখ।
কামরুল ইসলাম বলেন, “পাঁচ সিটিতে জয়লাভের ফলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
তালমাতাল হয়ে গেছেন। যেভাবে তিনি কথা বলছেন তাতে মনে হয় রাজনীতি ক্লাবে
পরিণত হয়েছে। তার প্রতি আমার করুণা হয়।”
আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় হবে এমন বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন,
“জয় যথার্থই বলেছেন। বাংলাদেশে আপনাদের আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।”
তিনি বলেন, “সিটি নির্বাচন নিয়ে যারা বেশি কথা বলছেন, উজ্জীবিত হচ্ছেন তাদের অযথা এত উতালা হয়ে লাভ নেই।”
বাংলাদেশে লুটেরা, সন্তাসের গডফাদারদের মানুষ ভোট দেবে না বলেও মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।
কামরুল আরো বলেন, “জামায়াতের নিবন্ধন বাতিলের পরে আদালতের প্রতি সন্মান
দেখিয়ে তারা আপিল করেছে, এর পরেই এ রায়ের প্রতি অনাস্থা জানিয়ে দুই দিনের
হরতাল দিয়েছে। বুঝতে পারছি না তারা কী করতে চান। দেশকে অস্থিতিশীল করে
সাধারণ মানুষকে জিম্মি করতে চাচ্ছে।”





0 comments:
Post a Comment