বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আচরণবিধি লঙ্ঘন করায় কামরানের বিরুদ্ধে ইসির ব্যবস্থা

আচরণবিধি লঙ্ঘন করায় কামরানের বিরুদ্ধে ইসির ব্যবস্থা


নিজস্ব প্রতিনিধি
সিলেট: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে তার দুটি নির্বাচনী কার্যালয় বন্ধ করে দিয়েছে কমিশন।

এছাড়া সিটি করপোরেশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী গত কয়েকদিন ধরে কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে আসছিলেন।

আরিফুল বলেন, ‘কামরানকে নির্বাচন কমিশন থেকে সতর্ক করে দেওয়ার পরও তিনি আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। এমনকি আমার সমর্থিত লোকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।’

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন