বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » এম কে আনোয়ার ও বরকতউল্ল্যাহ বুলু জামিন পেলেন

এম কে আনোয়ার ও বরকতউল্ল্যাহ বুলু জামিন পেলেন

জাস্ট নিউজ -
ঢাকা, ২ জুন (জাস্ট নিউজ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এমপি জামিন পেয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এই দুই নেতার আলাদা দুই মামলার জামিন বিষয়ক শুনানি আনুষ্ঠিত হয়। এ সময় আসামিদের পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা না করে বলেন, যেহেতু আসামিরা সংসদ সদস্য, আগামীকাল ৩ জুন সংসদ অধিবেশন শুরু হচ্ছে, তাই আসামিরা সংসদে যোগদানের শর্তে জামিন পেতে পারেন।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, এম কে আনোয়ারকে মানহানি ও ধর্মীয় উস্কানির মামলায় গত ২৭ মে সিএমএম আদালত জেলহাজতে পাঠিয়ে দেন। বরকতউল্লাহ বুলু এমপিকে ১৫ মে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সানে থেকে গ্রেফতার করে। ১১ মার্চের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডের আবেদন করলে ১৬ মে সিএমএম আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। ওই দুই মামলায় রবিবার সকালে এম কে আনোয়ার ও বরকতউল্লাহ বুলু জামিন পেলেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন