বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বাজেট অধিবেশন বসছে বিকালে : বিরোধী দল যাচ্ছে

বাজেট অধিবেশন বসছে বিকালে : বিরোধী দল যাচ্ছে

ঢাকা: নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন (বাজেট অধিবেশন) বসছে  বিকালে। এর আগে বিকাল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। দীর্ঘদিন পর প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে যোগ দিচ্ছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় এ অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন ও বিএনপির যোগদানের কারণে এ অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ছাড়া এ অধিবেশনের মাধ্যমেই সংসদের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ পরিচালনা শুরু করবেন।

গত ১৪ মে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ৬ জুন সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ৩ বারের মতো এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে জানানো হয়েছে, এবার বাজেটের আকার হবে ২ লাখ ২৪ হাজার কোটি টাকা।

এদিকে সংসদে যোগ দেয়ার লক্ষ্যে সোমবার বিকালই সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ অধিবেশনে নির্বাচনকালীন সরকার পদ্ধতি ও রাজনৈতিক সংকট পরিস্থিতি নিয়ে আলোচনায় বেশি গুরুত্ব দেবে বিএনপি।

বিরোধী দলের এমপিরা টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত রয়েছেন। তাই সদস্যপদ রক্ষায় এই অধিবেশনের প্রথম ৭ কার্যদিবসের মধ্যে তাদের অধিবেশনে যোগ দিতেই হবে। তা না হলে সংবিধান অনুযায়ী টানা ৯০ দিন অনুপস্থিত থাকার কারণে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।

চলতি নবম সংসদে এখন পর্যন্ত মোট কার্যদিবস হয়েছে ৩৭০টি। এর মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যরা ছিলেন ৫৪ কার্যদিবস। সে হিসেবে ৩১৬ কার্যদিবস সংসদ বর্জন করেছে বিরোধী দল

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন