বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » এরশাদ-মঞ্জু রুদ্ধদ্বার বৈঠক

এরশাদ-মঞ্জু রুদ্ধদ্বার বৈঠক

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।
মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসায় এ বৈঠক হয় বলে জাতীয় পার্টির (জাপা) একাধিক নেতা নিশ্চিত করেছেন।

তবে এরশাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে আনোয়ার হোসেন মঞ্জু  বলেন, “এরশাদ সাহেবের অধীনে আমি সাত বছর চাকরি করেছি। স্যারের সঙ্গে আমি বৈঠক করবো কেনো? দেখা করতে গিয়েছিলাম। দেখা করেছি। ”

দেখা করতে গিয়ে কি বিষয়ে কথা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলাম। কোনো বিষয়ে আলোচনা হয়নি। ”

জাপা সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে এরশাদের চলমান রাজনৈতিক বিষয়সহ জেপির এরশাদের জাপার সঙ্গে একীভূতের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে মঞ্জু ইতিবাচক সাড়াও দিয়েছেন।

অন্য একটি সূত্র দাবি করেছে, এরশাদ যাতে মহাজোট না ছাড়ে এবং ছাড়লেও যাতে বিএনপি’র জোটের সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে অংশ না নেয় এমন একটি অনুরোধ নিয়ে তিনি গিয়েছিলেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন