তাজা নিউজ
সময়ের সর্বশেষ সংবাদ
বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত |
বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র্যাবের |
প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
ধর্ম
তথ্যপ্রযুক্তি
বিভাগ সংবাদ
ঢাকা
চট্রগ্রাম
রাজশাহী
সিলেট
বরিশাল
খুলনা
রংপুর
শিক্ষা
শিল্প-সাহিত্য
আইন-আদালত
স্বাস্থ্য
Home
» » ঝুঁকিতে ৬০ লাখ ক্রেডিট-ডেবিট কার্ড গ্রাহক
ঝুঁকিতে ৬০ লাখ ক্রেডিট-ডেবিট কার্ড গ্রাহক
ঢাকা : দেশে ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকেরা ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগ। এটিএম বুথগুলোর নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এ কারণে বড় ধরনের জালিয়াতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগ। খবর- ডিডব্লিউ ডট ডিই।
তথ্যানুসন্ধানে জানা যায়, বাংলাদেশের প্রায় ৬০ লাখ গ্রাহক ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করেন। এখন প্রায় সব ব্যাংকই এই দুই ধরনের কার্ড ইস্যু করে গ্রাহকদের। ২৪ ঘণ্টা টাকা তোলা এবং কেনাকাটার জন্য দ্রুত এ কার্ড দেশে জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু সম্প্রতি ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের এক সদস্য মোশররফ হোসেন গ্রেফতার হওয়ার পর কিছুটা ধাক্কা খেয়েছে ব্যাংকগুলো।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, এ কার্ড জালিয়াতির ঘটনা আগে থেকেই ঘটে আসলেও ব্যাংকগুলো সুনামের কথা চিন্তা করে চুপচাপ ছিল। কিন্তু এখন তা স্বীকার করছে তারা।
তিনি জানান, কয়েকমাস আগে সেলিম নামে এক ক্রেডিট কার্ড জালিয়াত ব্র্যাক ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে নেয় বলে জানা গেছে। অন্যদিকে, চট্টগ্রামে সিটি ব্যাংকেও ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। জালিয়াত চক্র জাল ক্রেডিট কার্ড থেকে ১০ লাখ টাকার কেনাকাটা করেছে বলে জানা গেছে। আর পুলিশ এ অপরাধে জড়িত থাকার অভিযোগে আবদুর রহমান এবং শ্রীলংকান নাগরিক মোহনা থারাসকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, দেশে ম্যাগনেটিক স্ট্রিপের যে কার্ড ব্যবহার করা হয় তা জাল করা খুবই সহজ। এ পর্যন্ত যে ক’জন ধরা পড়েছে তারাও একই কথা বলেছে। এছাড়া এটিএম বুথগুলো পুরনো প্রযুক্তির। বুথের কার্ড পাঞ্চ করার জায়গায় স্ক্যাম প্রতিরোধক কোনো ব্যবস্থা নেই। তাই সেখান থেকেই এতদিন গ্রাহকদের কার্ডের তথ্য এবং পিন চুরি হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি আটক হওয়া মোশাররফ আরও আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে কার্ড জালিয়াতির জন্য।
মশিউর রহমান জানান, তাদের ধারণা এই প্রযুক্তি এখন আরও কয়েকটি গ্রুপের হাতে রয়েছে। যা স্বাভাবিকভাবেই আশঙ্কার কারণ।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জিসান কিংশুক হক স্বীকার করেন, কমপক্ষে একবার টাকা উত্তোলনের আগে এ প্রতারণা ধরার সুযোগ নেই।
বাংলাদেশে ক্রেডিট এবং ডেবিট কার্ডে এখনো মাইক্রো চিপস ব্যবহার করা হয় না। অথচ গোয়েন্দারা মনে করেন, মাইক্রো চিপস ব্যবহার শুরু হলে জালিয়াতি অনেক কমবে। কারণ এটি কপি করার প্রযুক্তি এখানো বাংলাদেশে নেই।
Tweet
0 comments:
Post a Comment
« Prev Post
Next Post »
Home
সদ্য তাজা নিউজ
Oops! Make sure JavaScript is enabled in your browser.
সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ
কিছু দায়িত্বশীল নেতার কর্মকাণ্ড দায়িত্বজ্ঞানহীন: যোগাযোগমন্ত্রী
:নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু দায়িত্বশীল নেতা আছেন তাদের কর্মকাণ্ড দায়িত্ব জ্ঞানহীন। তারা উস্...
সিসিক নির্বাচনঃ মেয়র পদে ১৮ দলের সমর্থন পেতে পারেন জুবায়ের!
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠছেন মহানগর জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী কারাবন্দি এডভ...
মুসলমানদের উগ্রপন্থী ও বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানিয়ে তারা কোন্ স্বর্গে যেতে চান
ঈদের ছুটি শুরু হবে বলে ঘরে ফেরা মানুষ এখন কর্মক্ষেত্রের শেষ কাজগুলো গুছাতে ব্যস্ত। রাজধানীতে যানজটে পড়ে থাকতে হচ্ছে রোজাদা...
Facebook Like
অতীতের তাজা সংবাদ
অতীতের তাজা সংবাদ
04/07 - 04/14 (2)
04/14 - 04/21 (122)
04/21 - 04/28 (70)
04/28 - 05/05 (44)
05/05 - 05/12 (34)
05/12 - 05/19 (27)
05/19 - 05/26 (31)
05/26 - 06/02 (27)
06/02 - 06/09 (27)
06/09 - 06/16 (11)
06/16 - 06/23 (12)
06/23 - 06/30 (9)
06/30 - 07/07 (2)
07/14 - 07/21 (5)
07/28 - 08/04 (13)
08/04 - 08/11 (52)
08/11 - 08/18 (1)
09/29 - 10/06 (1)
বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন
0 comments:
Post a Comment