বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সিসিক নির্বাচনঃ মেয়র পদে ১৮ দলের সমর্থন পেতে পারেন জুবায়ের!

সিসিক নির্বাচনঃ মেয়র পদে ১৮ দলের সমর্থন পেতে পারেন জুবায়ের!

 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠছেন মহানগর জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী কারাবন্দি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সিলেটের রাজনীতির মাঠে ক্লিন ইমেজের অধিকারী পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জুবায়ের এর রয়েছে আলাদা একটি গ্রহনযোগ্যতা।
এছাড়া মহানগর জামায়াতের আমীর হওয়ায় নগরীর প্রতিটি থানা,ওয়ার্ড,পাড়া মহল্লায় এডভোকেট জুবায়ের এর রয়েছে বিচরন। পাশাপাশি ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রিয় সভাপতির প্রতি রয়েছে সিলেটের তরুন সমাজের আলাদা আগ্রহ। সিলেট নগরীতে যে কোন দলের তুলনায় জামায়াত ও ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো অত্যন্ত মজবুত ও দৃঢ়। সর্বস্তরের মানুষের সাথে বিদ্যমান সুসম্পর্ক ও মিথ্যা মামলায় কারাগারে বন্দি থাকায় এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে এডভোকেট জুবায়ের পাল্টে দিতে পারেন পুরনো সব হিসাব নিকাশ। শক্তিশালী এই মেয়র প্রার্থী শেষ পর্যন্ত ১৮ দলীয় জোটের সমর্থন পেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না বলে জানিয়েছে একটি সূত্র।
কারন সিটি নির্বাচনে যারা মেয়র প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একমাত্র জুবায়েরই সিলেটের মানুষের কাছে ক্লিন ইমেজধারী এবং উচ্চ শিক্ষিত। শুধুমাত্র রাজনৈতিক মামলা ছাড়া আর কোন অভিযোগ নেই তরুন জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে। তাছাড়াও বর্তমানে কারাগারে বন্দি থাকায় সাধারন মানুষের সহানুভুতি পাবেন এমন আশা তার সমর্থকদের।
এদিকে, এডভোকেট জুবায়ের মেয়র পদে মনোনয়ন দাখিলের পর থেকেই ফেসবুক, টুইটার, আর ব্লগে তাকে নিয়ে চলছে রীতিমত তুমুল প্রচারনা। ইতোমধ্যে ভার্চুয়াল জগতে দেশ বিদেশে ঝড় তুলেছেন এডভোকেট জুবায়ের এর সমর্থকরা।
আলাপকালে জুবায়ের সমর্থকরা জানান, শতাধিক বছরের ঐতিহ্যবাহী সিলেট পৌরসভা সিটি কর্পোরেশন রুপান্তর হওয়ার পর দুই বারের নির্বাচীত মেয়র কামরান নগরীর কোন উন্নয়ন করেননি। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় গোটা নগরী। রাস্তার স্ট্রিট লাইট গুলোও ঠিক মতো লাগানো হয়না। হাকরদেরকে নির্দিষ্ট জায়গা না দিয়ে গোটা নগরীকে অব্যবস্থাপনার মধ্যে রাখা হয়েছে।
তারা জানান, মেয়র কামরান শুধু বিয়ের দাওয়াত খাওয়া আর ফিতা কাটা ছাড়া কিছই করেননি। শত বছরের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস পুড়ানো চিহ্নিত সন্ত্রসীদের প্রশ্রয় দিয়েছেন মেয়র কামরান। তাই সন্ত্রাস দূর্নীতির বিপরীতে সিলেটবাসীর জন্য এডভোকেট জুবায়ের এর বিকল্প নেই। এজন্যই এডভোকেট জুবায়েরকে ১৮ দলের সমর্থন দেওয়া উচিৎ বলে মনে করছেন তার সমর্থক ও শূভাকাংখিরা।
from take "সিলেট টাইমস"

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন