যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু দায়িত্বশীল নেতা আছেন তাদের কর্মকাণ্ড দায়িত্ব জ্ঞানহীন। তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাংঘর্ষিক রাজনৈতিক উপাদান যুক্ত করেন। এ পাল্টাপাল্টি বক্তব্য থেকে আমাদের সরে দাঁড়াতে হবে।
সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মিয়াবাজার কাকড়ি নদীর ওপর নির্মিত ‘মিয়াবাজার সেতু’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী সাম্প্রদায়িক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, চার দশক আমরা ছিলাম ভাষণে আর এরা ছিল অ্যাকশনে। এ চার দশকে তারা তলে তলে নিরবে সাংগঠনিক শক্তি বাড়িয়েছে।
৪২.৬৮ মিটার দৈর্ঘ মিয়াবাজার সেতুটি নির্মাণে ব্যয় হয় ৮ কোটি টাকা। কাজ শেষে সোমবার সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসানসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




0 comments:
Post a Comment