তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) রিপোর্ট হাতে পায় নি বিসিবি। আগামি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট হাতে পাওয়ার আশা করছে বিসিবি। আকসুর প্রতিবেদন পেলে আশরাফুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিসিবি প্রধান।
“পত্র-পত্রিকায় আশরাফুলের নাম আসায় সে যেহেতু কোনো প্রতিবাদ জানায় নি, সেহেতু বোর্ডের সিদ্ধান্তক্রমে আশরাফুলকে আমরা সব ধরনের ক্রিকেট থেকে আপাতত বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।” মঙ্গলবার দুপুরে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন পাপন।
ফিক্সিং বিতর্কে জর্জরিত হলেও বিপিএল বন্ধের পক্ষপাতি নন বিসিবি প্রেসিডেন্ট। যারা বিপিএলকে কলঙ্কিত করছে বা করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিপিএলকে কলুষমুক্ত করতে চান বিসিবি প্রধান।




0 comments:
Post a Comment