নিজস্ব প্রতিনিধি
বরিশাল: এক কর্মিসভায় শওকত হোসেন হিরন বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে পরাজয়ের কারণ হিসেবে আবুল হাসানাত আবদুল্লাহকে দায়ী করার দু’দিন পর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে হাসানাতপন্থি আওয়ামী লীগ নেতারা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বরিশালের ১০টি উপজেলার আওয়ামী লীগ নেতারা।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পৌর মেয়র মো. হরিচুর রহমান লিখিত বক্তব্য পাঠকালে বলেন, ‘শওকত হোসেন হিরন পরাজয়ের কারণে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন ধরনের আলতু-ফালতু কথা বলছেন।’
তিনি বলেন, ‘১৪ দলের পক্ষ থেকে মনোনয়ন দেবার পর আবুল হাসানাত আবদুল্লাহ সাধ্য অনুযায়ী শওকত হোসেন হিরনের পক্ষে কাজ করেছেন। এরপরও তাকে তার হারের জন্য দায়ী করা অযৌক্তিক ও অন্যায়।’
‘এছাড়া হিরন যে ভাষায় তাকে আক্রমণ করছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এতে করে দলে বিভাজন বাড়বে এবং সুযোগ নেবে স্বাধীনতা বিরোধী জামায়াত ও বিএনপি চক্র’ যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।
তাই আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট না করতে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা হিরনের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের সাবেক সাংসদ মাঈদুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, মুলাদীর পৌর মেয়র শফিকুল ইসলাম রুবেল, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ দশটি উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

0 comments:
Post a Comment