বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » মতিঝিলে অনুমতিতে সন্তুষ্ট নয় হেফাজতে ইসলাম

মতিঝিলে অনুমতিতে সন্তুষ্ট নয় হেফাজতে ইসলাম

ঢাকা: মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পেয়েছে হেফাজতে ইসলাম। কিন্তু এতে সন্তুষ্ট নন সংগঠনের নেতারা। রবিবার বিকাল ৩টা থেকে অনুমতি পেলেও জোহরের নামাজের পর সমাবেশের কাজ শুরু হবে।

এ ব্যাপারে হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, আমরা প্রশাসনের কাছে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছি বায়তুল মোকাররমের জন্য। কিন্তু প্রশাসন আমাদেরকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, আমাদের মঞ্চ মতিঝিলের শাপলা চত্বরে হলেও তা বায়তুল মোকাররম পর্যন্ত ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, হেফাজত ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশ থেকে লাখো মানুষের ঢল নেমেছে।

এদিকে বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে। এ সমস্ত সংঘাতের দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

এ ব্যাপারে মুফতি ফয়জুল্লাহ বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়েছে। যেকোন মূল্যে সমাবেশ হবেই হবে। যেখানে বাধা আসবে সেখানেই বসে পড়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

বিভিন্ন স্থানে সরকারদলীয় ক্যাডার প্রশাসন হেফাজতের নেতাকর্মীদের বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন