বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » পাঁচ মামলায় ফখরুলের জামিন

পাঁচ মামলায় ফখরুলের জামিন

নিজস্ব প্রদিবেদক
ঢাকা: রাজধানীর মালিবাগ, মৌচাক ও সিদ্ধেশ্বরীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।

মির্জা ফখরুলের পক্ষের আইনজীবী হিসেবে আদালতে ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।

এর আগে গত ২৮ এপ্রিল ফখরুলের জামিন চেয়ে করা আবেদন শুনতে বিব্রত বোধ করেন হাইকোর্টের বেঞ্চের এক বিচারপতি।

মালিবাগ, মৌচাক ও সিদ্ধেশ্বরীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৩৮ জন কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর নামে রাজধানীর পল্টন, শাহজাহানপুর ও রমনা থানায় ২ মার্চ এসব মামলা দায়ের করা হয়।

ওই মামলাগুলোতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ৩৮ নেতাকে আসামি করা হয়।

রমনা থানার এসআই আলী হোসেন বাদী হয়ে গাড়ি ভাংচুর ও এসআই আশফাক গাড়ি পোড়ানোর মামলা করেন। এ দুই মামলায় অজ্ঞাতপরিচয় আরো সহস্রাধিক নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন