বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সাঈদীর আপিল নিষ্পত্তিও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না

সাঈদীর আপিল নিষ্পত্তিও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না


 মল্লিক ইসলাম, ২৪ মে: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের নিষ্পত্তিও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। ইতোমধ্যে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের নিষ্পত্তির নির্ধারিত সময় পার হয়ে গেছে।

যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) আইন (২১) ৪ ধারা অনুযায়ী ৬০ দিনের মধ্যে এ মামলার আপিল নিষ্পত্ত্বি করার বিধান রয়েছে। কিন্তু কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ৭৮ দিন পাড় হয়ে গেলেও নিষ্পত্তি হয়নি আপিলের কার্যক্রম। মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেরুয়ারি যাবজ্জীবন কারা দ-াদেশ প্রদান করে।

অপরদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৮ ফেরুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদ-ের রায় প্রদান করেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ৮টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ সাপেক্ষে এ রায় প্রদান করা হয়।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ২৮ মার্চ মাওলানা সাঈদীকে যে অভিযোগগুলোতে সাজা দেয়া হয়নি সেগুলোতে সাজা চেয়ে আপিল করে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা একইদিনে সাঈদীর মৃত্যুদ- থেকে খালাসের আরজি জানিয়ে আপিল করেন। মাওলানা সাঈদীর আপিলের শুনানি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। অথচ এর মধ্যে পার হয়ে গেছে আপিলের ৫৪ দিন।

নির্ধারিত ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হচ্ছে না মর্মে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে প্রশ্ন করা হলে তিনি জাস্ট নিউজকে বলেন, এটি আপিল বিভাগের ব্যাপার তাদের কাজের গতির উপর বিষয়টি নির্ভর করবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) আইন (২১) ৪ ধারা অনুযায়ী ৬০ দিনের মধ্যে এ মামলার আপিল নিষ্পত্তি করার বিধান থাকলেও আপিল বিভাগকে এ ব্যাপারে বাধ্য করে দেয়া হয়নি অর্থাৎ এটি বাধ্যতামূলক নয়, আর ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না করলেও আপিল বিভাগকে এর জন্য জবাবদিহির কথা বলা হয়নি। এই আইন না মানলেও শাস্তির বিধান বলা হয়নি সংবিধানে। এটি একটি ম্যান্ডাটোরি আইন।

তিনি বলেন, আপিল নিষ্পত্তির বিষয়টি ৬০ দিনের মধ্যে শেষ না হলেও আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না।

অপরদিকে একই বিষয়ে ডিফেন্স পক্ষের আইনজীবী এডভোকেট সাইফুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি জাস্ট নিউজকে বলেন, আইনটি ম্যান্ডাটোরী/অপশোনাল অর্থাৎ বাধ্যতামূলক নয়।

তিনি বলেন, আপিল বিভাগের কাজের গতির উপর আপিল নিষ্পত্তির বিষয়টি নির্ভর করবে। আর এজন্য আসামিপক্ষ/রাষ্ট্রপক্ষ খুব লাভবান হবে বলে আমার মনে হয় না। আপিল নিষ্পত্তির বিষয়টি হবে ৬০ কার্য দিবস। সেক্ষেত্রে আপিল  আবেদনের পর থেকে কার্যদিবসের ৬০ দিন থেকে যে ক’মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায়ের বিরোধিতা করে যে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে তার সাজা চেয়ে এবং যাবজ্জীবন কারাদ-াদেশের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদ- চেয়ে গত ৩ মার্চ আপিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এদিকে ৪ মার্চ অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে আপিল করেন জামায়াত নেতা কাদের মোল্লা।

অপরদিকে দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের বিরোধিতা করে যে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে তার সাজা চেয়ে গত ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দুটি আপিল দাখিল করে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন