তাজা নিউজ
সময়ের সর্বশেষ সংবাদ
বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত |
বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র্যাবের |
প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
ধর্ম
তথ্যপ্রযুক্তি
বিভাগ সংবাদ
ঢাকা
চট্রগ্রাম
রাজশাহী
সিলেট
বরিশাল
খুলনা
রংপুর
শিক্ষা
শিল্প-সাহিত্য
আইন-আদালত
স্বাস্থ্য
Home
» » ৪০ দল নিবন্ধন পায়নি ইসির
৪০ দল নিবন্ধন পায়নি ইসির
ঢাকা : নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যে ৪৩টি দল আবেদন করেছিল, এর মধ্যে ৪০টিরই আবেদন নামঞ্জুর হয়ে গেছে। বুধবার কমিশনের বৈঠকে এসব দলকে চিঠি দিয়ে কমিশনের এই সিদ্ধান্ত জানিয়ে দিতে কমিশন সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি তিনটি দলের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) আদালতের নির্দেশ অনুযায়ী নিবন্ধন পেতে যাচ্ছে এবং অন্য দু’টি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো ঠিক থাকলে সেগুলোও নিবন্ধন পেতে পারে। কমিশন এ দল দু’টির মাঠ পর্যায়ে দলীয় অফিসের সংখ্যা ও দলের কমিটির সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গণমাধ্যমকে জানান, কমিশনের মূল্যায়ন অনুসারে ৪৩টির মধ্যে দুটি ছাড়া অন্য দলগুলোর আবেদন গ্রহণযোগ্য নয়। এসব দলের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের বিষয়ে আদালতের আদেশ বিবেচনায় নিয়ে দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২০০৮ সালের বাংলাদেশ মুসলিম লীগ নামে দুটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসন লাভ করার দাবিতে এ দু’টি দল সে সময় আবেদন করে। এর মধ্যে একটিকে নিবন্ধন দেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, আগের নিবন্ধিত বাংলাদেশ মুসলিম লীগের প্রতীক হারিকেন। আর বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর জন্য প্রতীক নির্ধারণ করা হয়েছে পাঞ্জা।
আবেদন নামঞ্জুর হওয়া ৪০ দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জালালী পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিপিডিপি), বাংলাদেশ নিউ সংসদ লীগ (বিএনএসএল), বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বাংলাদেশ জাতীয় লীগ (বিজিএল), মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটি পার্টি, বাংলাদেশ জাতীয় দল (বিজিডি), গণ-অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ গণসেবা আন্দোলন (বিজিএ), বাংলাদেশ জনতা দল, বাংলাদেশ প্রবাসী দল (বিপপা), বাংলাদেশ তৃণমূল লীগ (বিএসএল), বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন (এমআরএ), জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ পিপলস লীগ, পাবলিক পার্টি, বাংলাদেশ জনগণতান্ত্রিক দল (বিপিডি), মাতৃভূমি দল, বাংলাদেশ গণ-অধিকার দল, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ গণশক্তি দল, বাংলাদেশ বামফ্রন্ট, জনতা মহাজোট বাংলাদেশ, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেলিনবাদী), বাংলাদেশ গ্লোরিয়াস পার্টি (বিজেপি), বাংলাদেশ মাইনরিটি পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মাওবাদী), বাংলাদেশ রেড স্টার পার্টি (বিআরএসপি), বাংলাদেশ লেবার পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ডেমোক্রেটিক পিপলস্ পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী। আবেদন নামঞ্জুর হওয়া এসব দলের মধ্যে কয়েকটি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সদস্য।
ইসি সচিবালয় সূত্র জানায়, ইসি সচিবালয়ের আইন শাখার একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি যাচাই কমিটি বুধবার ৪৩টি দলেরই আবেদন মূল্যায়ন করে তা কমিশন বৈঠকে উপস্থাপন করে। দল নিবন্ধনের বিধান অনুসারে নতুন একটি দলের সারা দেশে ২১ জেলা ও ১০০ উপজেলায় কমিটি ও অফিস থাকতে হবে। এ ছাড়া দলের প্রতিটি কমিটির ২০০ ভোটার সদস্য থাকতে হয় এবং প্রত্যেক কমিটি হতে হয় নির্বাচিত।
Tweet
0 comments:
Post a Comment
« Prev Post
Next Post »
Home
সদ্য তাজা নিউজ
Oops! Make sure JavaScript is enabled in your browser.
সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ
সাভারে পুলিশের লাঠিপেটায় ২৫ শ্রমিক আহত
সাভার (ঢাকা) : বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করতে গেলে সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ...
শবে-কদরের এবাদত-বন্দেগি শেষে খালেদা জিয়ার বিশেষ মোনাজাত
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার দিবাগত রাতে পবিত্র মক্কায় কাবা শরিফে ‘লাইলাতুল কদর’ আদায় করেন। প্রায় ২০...
রফিকুল ইসলাম খানসহ ২ নেতাকে হাইকোর্টে তলব
জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর এই রায় প্রত্যাখ্যান করে হরতালের বিবৃতি দেয়ায় ...
মিল্কি হত্যা লোপার জবানবন্দিতে এমকে আনোয়ার, নাসির উদ্দিন পিন্টুর নাম! মূল ঘটনা আড়ালের নতুন ষড়যন্ত্র কিনা?
ঢাকা: যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা এম কে আনোয়ার ও নাসির উদ্দিন পিন্টুর নাম...
ব্রাদারহুডের আন্দোলনের মুখে পিছু হটেছে মিশরের সেনা সরকার
মিশরের মুসলিম ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের মুখে দৃশ্যত পিছু হটেছে দেশটির সেনা সমর্থিত সরকার। এটাকে ইসলামপন্থী ব্রাদারহুডের প্রাথমিক ...
Facebook Like
অতীতের তাজা সংবাদ
অতীতের তাজা সংবাদ
04/07 - 04/14 (2)
04/14 - 04/21 (122)
04/21 - 04/28 (70)
04/28 - 05/05 (44)
05/05 - 05/12 (34)
05/12 - 05/19 (27)
05/19 - 05/26 (31)
05/26 - 06/02 (27)
06/02 - 06/09 (27)
06/09 - 06/16 (11)
06/16 - 06/23 (12)
06/23 - 06/30 (9)
06/30 - 07/07 (2)
07/14 - 07/21 (5)
07/28 - 08/04 (13)
08/04 - 08/11 (52)
08/11 - 08/18 (1)
09/29 - 10/06 (1)
বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন
0 comments:
Post a Comment