বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সারাদেশে জামায়াতের হরতাল চলছে, রাজধানীতে ট্রাকে আগুন

সারাদেশে জামায়াতের হরতাল চলছে, রাজধানীতে ট্রাকে আগুন

ঢাকা : জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের শুরুতেই রাজধানীতে বিচ্ছিন্ন সংঘর্ষ, ভাংচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশের প্রতিবাদে এই হরতাল পালন করা হচ্ছে। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার হরতাল চলাকালে সারাদেশে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীতে রিকশা, অটোরিকশা ও টেম্পো চলাচলও রয়েছে স্বাভাবিক। তবে কমে গেছে লোকাল বাস চলাচল।

হরতাল চলাকালে সকালে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে ট্রাকে আগুন দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ২ শিবিরকর্মীকে আটক করে।

সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় মিছিল বের জামায়াত-শিবির কর্মীরা।

সকাল ৬টার দিকে সায়দাবাদ এলাকায় একটি লেগুনা অগ্নিসংযোগ করে হরতাল আহ্বানকারীরা।

সকালে মগবাজার এলাকায় হরতাল সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

সকালে রামপুরা এলাকায় জামাত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। পরে পুলিশ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে।

ভোরে মিরপুর বাংলা কলেজের সামনে মিছিল করেন শিবিরকর্মীরা।

এদিকে রাজধানীর বাইরেও বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর বিনোদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন।

খুলনার ফুলতলায় শিবিরকর্মীরা মিছিল শেষে টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান তারা।

বগুড়ার শেরপুর সড়কে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ে ঘটনা ঘটেছে।

রংপুর শহরে ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।

1 comments:

  1. Anonymous22:47

    This awamis and its associates are doing too much torture to the public of Bangladesh. Very soon, they will see "Gozoob" of Allah. Hasina is a great liar. Like her father, she is too much arrogant and insolent and tyrant. Like her father, she will soon be eliminated from the earth. She indiscriminately tortured the Members of Hafazat. In the internet, facebook, blogspot and different news media, her barbaric attitude is shown. She is a shameless creature.

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন