বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » খুলনায় সহযোগীসহ আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনায় সহযোগীসহ আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি
খুলনা: বাগেরহাট জেলার ফকিরহাট থানার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান এবং তার মোটর সাইকেল চালক মুন্নাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার আমদাবাদ এলাকায় একটি স্কুলের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফকিরহাট সদর থানান ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান খুলনা থেকে ফকিরহাট যাবার পথে ঘটনাস্থলে আসামাত্রই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা চলন্ত মোটর সাইকেলে গুলি করে।

এতে প্রথমে চালক মুন্না গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়ন। পরে আরো গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আর চেয়ারম্যান জাহিদ হাসান শরীরে ও মাথায় তিনটি গুলিবিদ্ধ হন। তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশের ঊর্ধ্বতন মহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা কেউ জানাতে পারেননি।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন