বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আশুলিয়ায় ফের অসন্তোষ

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আশুলিয়ায় ফের অসন্তোষ

সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ার সব কারখানা খুলে দেয়ার দ্বিতীয় দিনের মাথায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আবারো বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার গিল্ড্রেন শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ৭৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের একটি তালিকা দেখতে পান।

এ খবর অন্য শ্রমিকদের কাছে ছড়িয়ে পড়লে তারা এ্যাডমিন কর্মকর্তা শাহিন, অনুপ ও সাইফুলের অপসারণসহ ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায় এবং নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে ইট-পাটকেল নিক্ষেপ করে ৫টি গাড়ি ভাংচুর চালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

পরে পরিস্থতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কারখানটি বন্ধ ঘোষণা করে।

এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন