বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ‘আলোচনার জন্য সংসদ, উঁকি দিয়ে চলে যাবেন না’

‘আলোচনার জন্য সংসদ, উঁকি দিয়ে চলে যাবেন না’

নিউজ ডেস্ক
ঢাকা: কোনো প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংসদে থেকে তা নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি বলবো, পার্লামেন্টে আসেন, আলোচনা করেন। উঁকি দিয়ে চলে যাবেন না।’

শনিবার গণভবনে চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

এর আগে গতকাল শুক্রবার বিরোধী দল আগামী বাজেট অধিবেশনে যোগ দেবে বলে ইঙ্গিত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তার একদিন পর প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খারেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘উনার একটা স্টাইল আছে, সংসদে এক দিনের জন্য আসেন, বিরাট বক্তৃতা দিয়ে চলে যান।’

তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম, আর যদি ৭ দিন পার্লামেন্টে না যায়, তাহলে উনাদের সদস্য পদ চলে যাবে। ৯০ দিনের মধ্যে ৮২ চলে গেছে।’

আইন অনুযায়ী, সংসদে একটানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। বিএনপির সংসদ সদস্যরা আগামী অধিবেশনে যোগ না দিলে তাদের অনেকেরই সদস্যপদ ঝুঁকির মুখে পড়বে।

আগামী নির্বাচন নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে দাবি করে আসা বিএনপিকে সংসদেই তাদের প্রস্তাব দিতে এবং আলোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি এখনো বলছি, অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই এখানে নির্বাচন হবে।’

শেখ হাসিনা নিদর্লীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণতান্ত্রিক ধারা নিয়ে ছিনিমিনি খেলতে আমরা কাউকে দেব না। খুন, হত্যা,  ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। না হলে এগুলো কীভাবে কঠোরভাবে দমন করা যায়, তা আমরা জানি।’

তিনি বলেন, ‘আমি ডাকলাম আলোচনায়। উনি দিলেন হুমকি। আমরা নাকি পালানোর পথ খুঁজে পাব না। এখন আমার প্রশ্ন- পালানোর পথ কে খুঁজে পাচ্ছেন না?’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আপনি তো ঢাকায় লোকজনদের ডাকলেন, কিন্তু কেউ তো আপনার ডাকে সাড়া দিলো না। তাহলে কী পেলেন এই ধ্বংসযজ্ঞ করে। এখনো সময় আছে নৈরাজ্যের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন।’

মতবিনিময় সভায় পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি নূহ-উল-আলম লেনিন, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।


0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন