বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণায় রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া : ২৮ মে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অনড় বাম মোর্চা : সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা বাকশাল প্রতিষ্ঠার চক্রান্ত -খালেকুজ্জামান

সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণায় রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া : ২৮ মে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অনড় বাম মোর্চা : সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা বাকশাল প্রতিষ্ঠার চক্রান্ত -খালেকুজ্জামান

»
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আগামী এক মাস সারাদেশে সভা-সমাবেশ নিষিদ্ধের সরকারি ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেছেন, দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে সারাদেশে আগামী ১ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। সরকারি এ ঘোষণা অঘোষিত জরুরি আইন জারির শামিল। এটা সরকারের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রেরই প্রকাশ হিসেবেই গণ্য হতে বাধ্য এবং নব্য বাকশাল প্রতিষ্ঠার চক্রান্ত।
খালেকুজ্জামান বলেন, ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে শাসক বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক দল ও জোটগুলো দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। ধনিকশ্রেণীর শাসনসঙ্কট ও দ্বিদলীয় সংঘাত-সংঘর্ষে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন ও গণতান্ত্রিক অধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল-সংগঠন ও ব্যক্তির প্রতি আহ্বান জানান।
"amardeshonline"

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন