সেমাবার সকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি কামনা করে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দল দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অংশ নেন।
আব্দুল মঈন খান বলেন, জনগণের কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার ভয়ে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তিনি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের নজির রয়েছে।
মঈন খান বলেন, বিএনপি নাকে খত দিয়ে রাজনীতি করতে চায় না, এটা সংবিধান সম্মত না। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করবে না। শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়।
বিএনপি সংঘাত চায় না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা বার বার বলেছি সংলাপে বসুন সমাধানের পথ বেরিয়ে আসবে।




0 comments:
Post a Comment