তাজা নিউজ
সময়ের সর্বশেষ সংবাদ
বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত |
বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র্যাবের |
প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
ধর্ম
তথ্যপ্রযুক্তি
বিভাগ সংবাদ
ঢাকা
চট্রগ্রাম
রাজশাহী
সিলেট
বরিশাল
খুলনা
রংপুর
শিক্ষা
শিল্প-সাহিত্য
আইন-আদালত
স্বাস্থ্য
Home
» » সভা-সমাবেশে এক মাসের নিষেধাজ্ঞা
সভা-সমাবেশে এক মাসের নিষেধাজ্ঞা
ঢাকা : সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সব সময় সাংবিধানিক অধিকার রক্ষা করা যায় না। প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন সাংবিধানিক অধিকার রক্ষা করা যায় না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্গতদের সাহায্য করা প্রয়োজন। এ জন্যই সরকার আগামী এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। এটা শুধু বিরোধী দলের জন্য নয়, সরকারি দলসহ সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন- আগামী এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশ জারি সাংবিধানিক অধিকার লঙ্ঘন কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সবসময় সাংবিধানিক অধিকার রক্ষা করা যায় না।
ওই সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিরোধী জোটের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আর সে সরকারের প্রধান কে হবে সেটা নিয়েই বিরোধী দলের সাথে আলোচনা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাব আওয়ামী লীগ দিয়েছে সেখানে কোনো ব্যক্তির নাম নেই। প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই তো প্রধানমন্ত্রী বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, সংসদে প্রস্তাব দেন। আলোচনার মাধ্যমে সমঝোতা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
যুদ্ধাপরাধের অভিযুক্ত দেলওয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালাকে ট্রাইবুন্যালের সামনে থেকে অপহরণের অভিযোগ ওঠেছে। পরে তাকে ভারতের কারাগারে পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত বাহিনী তাকে আটক করে। পরে ভারত সরকার অবৈধ প্রবেশের কারণে তাকে জেলে প্রেরণ করে।
Tweet
0 comments:
Post a Comment
« Prev Post
Next Post »
Home
সদ্য তাজা নিউজ
Oops! Make sure JavaScript is enabled in your browser.
সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ
সাভারে পুলিশের লাঠিপেটায় ২৫ শ্রমিক আহত
সাভার (ঢাকা) : বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করতে গেলে সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ...
শবে-কদরের এবাদত-বন্দেগি শেষে খালেদা জিয়ার বিশেষ মোনাজাত
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার দিবাগত রাতে পবিত্র মক্কায় কাবা শরিফে ‘লাইলাতুল কদর’ আদায় করেন। প্রায় ২০...
রফিকুল ইসলাম খানসহ ২ নেতাকে হাইকোর্টে তলব
জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর এই রায় প্রত্যাখ্যান করে হরতালের বিবৃতি দেয়ায় ...
মিল্কি হত্যা লোপার জবানবন্দিতে এমকে আনোয়ার, নাসির উদ্দিন পিন্টুর নাম! মূল ঘটনা আড়ালের নতুন ষড়যন্ত্র কিনা?
ঢাকা: যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা এম কে আনোয়ার ও নাসির উদ্দিন পিন্টুর নাম...
ব্রাদারহুডের আন্দোলনের মুখে পিছু হটেছে মিশরের সেনা সরকার
মিশরের মুসলিম ব্রাদারহুডের নজিরবিহীন আন্দোলনের মুখে দৃশ্যত পিছু হটেছে দেশটির সেনা সমর্থিত সরকার। এটাকে ইসলামপন্থী ব্রাদারহুডের প্রাথমিক ...
Facebook Like
অতীতের তাজা সংবাদ
অতীতের তাজা সংবাদ
04/07 - 04/14 (2)
04/14 - 04/21 (122)
04/21 - 04/28 (70)
04/28 - 05/05 (44)
05/05 - 05/12 (34)
05/12 - 05/19 (27)
05/19 - 05/26 (31)
05/26 - 06/02 (27)
06/02 - 06/09 (27)
06/09 - 06/16 (11)
06/16 - 06/23 (12)
06/23 - 06/30 (9)
06/30 - 07/07 (2)
07/14 - 07/21 (5)
07/28 - 08/04 (13)
08/04 - 08/11 (52)
08/11 - 08/18 (1)
09/29 - 10/06 (1)
বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন
0 comments:
Post a Comment