ঢাকা: হেফাজতে ইসলামে মহাসচিব জুনাইদ বাবুনগরীকে আরো ২২ দিনের রিমান্ডে
নিয়েছে পুলিশ। ফলে এ নিয়ে তাকে মোট ৩১ দিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ।
গত ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় দায়ের এক মামলায় বৃহস্পতিবার তাকে ২২ দিন রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।
রিমান্ড আবেদনের বিপক্ষে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়ার করা আবেদন খারিজ করে দেন মেট্রোপোলিটান ম্যাজিস্ট্রেট এম মোস্তাফিজুর রহমান।
হেফাজতের কর্মকাণ্ড তদন্তের জন্য গঠিত কমিটির তিন সদস্য মতিঝিল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মোকাররম হোসাইন, মোহাম্মদ আওয়াল হোসাইন ও মোস্তাফিজুর রহমান।
পুলিশ বাবুনগরীর বিরুদ্ধে ২৬ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ মে ঢাকা অবরোধের সময় মতিঝিলে একজন পুলিশ অফিসারকে হত্যা ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে বাবুনগরী ও অজ্ঞাতনামা আরো ৫০ হাজার হেফাজতকর্মীর নামে ৬ মে মতিঝিল থানায় একটি মামলা করায় হয়। বাদী হয়ে মামলাটি করেন ওই থানার এসআই মোহাম্মদ জাকির হোসাইন।
এরপর গত ৭ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা হত্যা মামলায় জুনাইদ বাবুনগরীকে নয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।
প্রসঙ্গত, সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গ্রেপ্তার করে।
বাংলাদেশ ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, ‘চট্টগ্রাম পাঠানোর কথা বলে নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা বলে বাবুনগরীকে লালবাগ মাদ্রাসা থেকে বের করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।’

0 comments:
Post a Comment