বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান উপেক্ষা করে বালীকে পুশব্যাক!

হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান উপেক্ষা করে বালীকে পুশব্যাক!



নিউজ ডেস্ক
ঢাকা: ভারতের দমদম কারাগারে আটক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে পুশব্যাকের প্রস্তুতি চলছে।

পশ্চিমবঙ্গের কারা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বাংলা দৈনিক মানবজমিন এই তথ্য দিয়েছে।

গত বছরের ২৩ ডিসেম্বর অনুপ্রবেশের দায়ে ভারতের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এলাকা থেকে সুখরঞ্জনকে গ্রেপ্তার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের বসিরহাটের আদালত সুখরঞ্জনকে ১১০ দিনের কারাদণ্ড দেন।

অবশ্য ‘অপহরণের’ পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল বলে বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এইজকে দেয়া এক বিবৃতিতে দাবি করেছেন সুখরঞ্জন বালী।

এদিকে, ১১০ দিনের কারাদণ্ড ভোগ শেষ হওয়ায় বালীকে বাংলাদেশে পুশব্যাকের প্রস্তুতি চলছে বলে ভারতের পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট কারা সূত্রে জানা গেছে।

অন্যদিকে, বালীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ‘জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার বালীর সঙ্গে সাক্ষাৎ করার আগ পর্যন্ত তাকে যেন বাংলাদেশে হস্তান্তর করা না হয়। এদেশে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন