বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » উপকূলে ‘মহাসেন’র আঘাতে নিহত ৫

উপকূলে ‘মহাসেন’র আঘাতে নিহত ৫

নিউজ ডেস্ক
ঢাকা: উপকূলে ঘূর্ণিঝড় ‘মহাসেন’র আঘাতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। সামুদ্রিক জোয়ারে চরাঞ্চল প্লাবিত হয়েছে। বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপকূলীয় এলাকা।

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ ক্রমশ দুর্বল হয়ে সর্বশেষ ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে নোয়াখালী ও ফেনী হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড অতিক্রম করছে। এটি জলসীমা থেকে স্থলভাগে উঠে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জোয়ার থাকার কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে জলোচ্ছাসের আশঙ্কা রয়েছে। তবে কক্সবাজারকে ‘মহাসেন’র বিপদমুক্ত ঘোষণা করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে, মহাসেনের আঘাতে পটুয়াখালী, ভোলা ও বরগুনায় শিশুসহ অন্তত পাঁচজন মারা গেছে। বরগুনার এবং ভোলার লালমোহন ও চরফ্যাশনে অনেক গাছপালা ভেঙে গেছে। বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি ও দোকানপাট।

পানিতে ডুবে গেছে চরফ্যাশন, মনপুরা উপজেলার মুজিবনগর, চর কুকরিমুকরি ও কলাতলীসহ পটুয়াখালীর চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকার কয়েকশ’ কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

নোয়াখালীর হাতিয়ার চর ইশ্বর, সুকচর, নলচিরা, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নের অনেক এলাকা পানিতে ডুবে গেছে। ভোর থেকে বিদ্যুতহীন হয়ে পড়েছে প্রায় পুরো দক্ষিণাঞ্চল। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন।


0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন