ঢাকা: জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি যোগ দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের আহ্বানে নয়, নিজেদের প্রয়োজন, দেশ ও জনগণের কল্যাণে আমরা সংসদে যাবো। তবে কতদিন থাকবো তা আপনাদের আচার-আচরণের ওপর নির্ভরে করবে।’
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুবসমাবেশে মওদুদ একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুবসমাবেশে মওদুদ একথা বলেন।
নিখোঁজের ১৩ মাসেও বিএনপি নেতা এম ইলিয়াস আলী সন্ধান না দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন খুলে দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মওদুদ আহমদ বলেন, ‘সরকার স্ববিরোধী কাজ করছে। একদিকে সংলাপের আহ্বান জানাচ্ছে; আরেক দিকে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে।’
সংলাপ আর সংঘাতের রাজনীতি একত্রে চলতে পারে না বলেও মন্তব্য করেন মওদুদ।
মওদুদ আহমদ বলেন, ‘সরকার স্ববিরোধী কাজ করছে। একদিকে সংলাপের আহ্বান জানাচ্ছে; আরেক দিকে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে।’
সংলাপ আর সংঘাতের রাজনীতি একত্রে চলতে পারে না বলেও মন্তব্য করেন মওদুদ।

Hasina is a woman who does not want to follow any rule of justification. She always follows her own made rule. Whatever she thinks correct, is followed by herself. Like her father, she observes her egoism. Never does she correct the justified way.
ReplyDelete