বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সংলাপ ফলপ্রসূ হবে বলে আশাবাদ ফখরুলের

সংলাপ ফলপ্রসূ হবে বলে আশাবাদ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সংলাপসহ আগামীতে নেয়া যেকোনো রাজনৈতিক পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।

এমন সময় মির্জা ফখরুল এই আশাবাদ ব্যক্ত করলেন যখন নির্বাচনকালীন সরকার ইস্যুতে সরকার বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়ে চিঠি দিতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। দু-একদিনের মধ্যে এই চিঠি দেয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে জেলে আটক থাকা অবস্থায় মির্জা ফখরুলের গলার রক্তনালীতে ব্লক ধরা পড়ে। সে সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিলে, পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন