নিজস্ব প্রতিবেদক
ঢাকা: তিনদিন আগে অনুমতি চাওয়ার পরও সমাবেশের অনুমতি দেয়া হয়নি অভিযোগ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সোমবারের স্থগিত বিক্ষোভ সমাবেশ আগামী বুধবার করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘আগামী বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চেয়ে বিএনপির দাবি অগ্রাহ্য, মতিঝিলে গণহত্যা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ১৮ দল বিক্ষোভ সমাবেশ করবে।’
দুদু অভিযোগ করেন, সরকার তাদের সমাবেশ কর্মসূচি পালনের অনুমতি না দিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করেছে।
তিনি বলেন, বুধবার দুপুর ২টায় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ১৮ দল এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।
চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, যে সময়ে জাতিসংঘসহ অন্যরা সংলাপের পরিবেশ সৃষ্টির একটি প্রচেষ্টা করছে, ঠিক তখনই সরকার ইচ্ছেকৃতভাবে বিরোধী দলের ওপর নির্যাতন নিপীড়ন করছে। এরই অংশ হিসেবে সরকার সোমবার ১৮ দলের পূর্বনির্ধারিত সমাবেশের অনুমতি দেয়নি।
এ সময় তিনি ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর দায়ে গ্রেপ্তার দুই ব্লগারের জামিন দেয়ায় সরকারের কড়া সমালোচনা করেন।
এর আগে সমাবেশের অনুমতি না দেয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডাকায় গত সপ্তাহের পর চলতি সপ্তাহেরও শেষ দুদিন বুধ ও বৃহস্পতিবার হরতাল আসছে বলে চাউর হয়।
তবে সিনিয়র নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার হরতাল কর্মসূচি দিয়ে রেখেছে জামায়াত।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:
Post a Comment