বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২২ মে

সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২২ মে

ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ২২ মে অনুষ্ঠিত হবে।

সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ তারিখ নির্ধারণ করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে আবদুর রাজ্জাক অংশ নেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে দু’টি অভিযোগে অর্থাৎ ৮ ও ১০ নং অপরাধে সাঈদীর মৃত্যুদন্ড দেয়া হয়। এছাড়া ৬, ৭, ১১, ১৪, ১৬ ও ১৯নং অভিযোগ প্রমাণিত হলেও এগুলোতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল।

ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দন্ড ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। অপরদিকে, মৃত্যুদন্ডাদেশ বাতিল করে খালাসের আবেদন জানিয়ে আপিল করেন সাঈদী। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।

এরপর ১৮ এপ্রিল আপিল বিভাগ ২ মে তারিখ ধার্য করে এই সময়ের পূর্বে উভয়পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মে আপিল বিভাগ আসামিপক্ষকে ১৬ মে এর মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন