বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » কেউ চাইলে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করতে পারে: তথ্যমন্ত্রী

কেউ চাইলে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করতে পারে: তথ্যমন্ত্রী


তাজা নিউজ :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিতর্কিত গল্প প্রকাশের জন্য সংক্ষুব্ধ কেউ প্রথম আলোর বিরুদ্ধে মামলা করতে পারেন।
হাসনাত আবদুল হাইয়ের ওই গল্পের জন্য দেশব্যাপী সমালোচনার মুখে থাকা প্রথম আলোর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না- জানতে চাওয়া হলে মন্ত্রী একথা বলেন।
ইনু বলেন, “পত্র-পত্রিকা কোনো ব্যক্তি বা গোষ্ঠি নিয়ে ভুল তথ্য ছাপালে এর বিষয়ে ব্যবস্থা নেয়ার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের নয়, ওই গল্পকে কেন্দ্র করে যারা মনে করছে মানহানি হয়েছে বা সংক্ষুব্ধ হয়েছেন, তারা আইনের আশ্রয় নিতে পারেন।”
পাশাপাশি ওই গল্প প্রকাশের জন্য প্রথম আলো দুঃখ প্রকাশের বিষয়টিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রী।
প্রবল প্রতিক্রিয়া ও পত্রিকা পোড়ানোর মুখে প্রথম আলো তাদের নববর্ষ সংখ্যায় শাহবাগ আন্দোলনের নারীদের নিয়ে প্রকাশিত ওই গল্প প্রত্যাহার করে নেয়, আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চায় তারা।
লেখার জন্য ক্ষমা চেয়ে গল্পকার হাসনাত আবদুল হাই বলেছেন, নিজের কোনো গল্পগ্রন্থে এটিকে রাখবেন না তিনি।
গত রোববার ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামের ওই ছোট গল্পটি ছাপা হওয়ার পর ফেইসবুক ও ব্লগে ব্যাপক সমালোচনা ওঠে, পোড়ানো হয় প্রথম আলোর কপিও।
সমালোচকদের বক্তব্য- গল্পটিতে শাহবাগ আন্দোলনকারী নারীদের ‘অমর্যাদাকরভাবে উপস্থাপন’ করা হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন