বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বারিধারায় লুঙ্গি নিষিদ্ধের ঘটনায় হাইকোর্টের রুল

বারিধারায় লুঙ্গি নিষিদ্ধের ঘটনায় হাইকোর্টের রুল



তাজা নিউজ 
শাফায়েত ইকবাল ঢাকা
: রাজধানীর গুলশান বারিধারা আবাসিক এলাকায় লুঙ্গি পরে চলাফেরা ও রিক্সা চালানোর ওপর নিষেধাজ্ঞা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করে। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে পুলিশের গুলশান জোনের ডিসি এবং গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও ৭২ ঘণ্টার মধ্যে বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট এবং  মহাসচিবকে এ ঘটনায় একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায় সাংবাদিকদের বলেন, এ নিয়ে একটি ইংরেজি দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমলে নিয়ে আদালত আদেশ দিয়েছেন। সংবাদে বলা হয়েছে, সম্প্রতি বারিধারা আবাসিক সোসাইটি লুঙ্গি পরে আবাসিক এলাকায় রিকশা চালানোসহ চলাফেরা নিষিদ্ধ করে। হাইকোর্টের একই বেঞ্চ থেকে ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে হামলার ঘটনায় সুয়োমটো আদেশ দেয়া হয়েছে। আদেশে হামলাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও ভূজপুর থানার ওসিকে আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। তাদেরকে আগামী ৭২ ঘন্টার মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। হাইকোর্টের একই বেঞ্চ ধর্ষিতা ও বয়স নির্ধারণের জন্য নারীর ফরেনসিক পরীক্ষা পুরুষ চিকিৎসক দ্বারা করানোকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন