বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ‘হেফাজতের দাবির কাছে মাথা নোয়াবেন না হাসিনা:মোহাম্মদ নাসিম

‘হেফাজতের দাবির কাছে মাথা নোয়াবেন না হাসিনা:মোহাম্মদ নাসিম

হেফাজতে ইসলামের কোনো দাবির কাছে প্রধানসন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
 
তিনি বলেন, “বাংলাদেশে ওই আইন আর হবে না। বাংলার মেয়েরা ঘরে বন্দী থাকবে না। শেখ হাসিনা সেটা স্পষ্ট বলে দিয়েছেন। বাংলার মানুষ এটা মেনে নেবে না।”সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নাসিম। আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফের বাসায় বোমা হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়ে নাসিম বলেন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী। নারী শ্রমিকদের কারণেই বাংলাদেশের গার্মেন্ট সেক্টর আজ এতো উন্নত.

আওয়ামী লীগ সরকারের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হেফাজতে ইসলামকে ইসলামের ঠিকা দেয়া হয়নি. ৩০ এপ্রিলের মধ্যে ইসলামের অবমাননার দায়ে ‘নাস্তিক’ ব্লগার ও শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতাদের শাস্তিসহ ১৩ দফা দাবি না মানলে আগামী ৫ মে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত।
সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।
মহানগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান খান, জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক মীর আক্তার হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
এর আগে ধানমণ্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্ালয়ে ১৪ দলের এক সভায় নাসিম অভিযোগ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে রক্তপাতের ঘোষণা দিয়ে দেশে অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উসকানি দিয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে হত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। ট্রেনে অগ্নিসংযোগ ও রেললাইন উপড়ে ফেলাসহ পুলিশের ওপর হামলা করছে।বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা ও মানবতার শত্রুদের বিচার বানচাল করার জন্যই এসব তৎপরতা চালাচ্ছে  বলে জানান।
মাহবুব-উল-আলম হানিফের বাসায় বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সোচ্চার থাকার কারণেই এ ধরনের হামলা হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন