বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করলে ৭ বছরের জেল

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করলে ৭ বছরের জেল

তাজা নিউজ -
ঢাকা, ১৫ এপ্রিল: বিদেশগামী শ্রমিকদের অধিকার ও কল্যাণ রক্ষা এবং দেশিয় রিক্রুটিং এজেন্সীর প্রতারণার জন্য ৭ বছরের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মর্তুজা আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী অধ্যাদেশটি রয়েছে সেটি ১৯৮২ সালের। এটাকে যুগোপযোগী করার লক্ষ্যেই নতুন করে এ আইনটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান অধ্যাদেশে ২৯টি ধারা রয়েছে। আর এখন যে আইনটির প্রস্তাব করা হয়েছে সেখানে মোট ৬১টি ধারা থাকছে।

প্রস্তাবিত আইনের উল্লেখযোগ্য কয়েকটি ধারার উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত আইনে বিদেশগামী শ্রমিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষা,  দেশিয় রিক্রুটিং এজেন্সীর প্রতারণা ও ভিসা ট্রেডিং রোধ, রিক্রুটিং লাইসেন্স প্রদান এবং বিদেশ ফেরত শ্রমিকের মামলা করার অধিকার ও ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, মামলার নিষ্পত্তির জন্য অভিযোগের তারিখ থেকে চার মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে এর মধ্যে মামলার নিষ্পত্তি না হলে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে আরো ২ মাস সময় বাড়ানো যাবে। এছাড়া দ্রুত মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনে ২০০৯ সালের মোবাইল কোর্টের অধীনে এ মামলা পরিচালনা করা যাবে এবং এছাড়া আদালতের বাইরে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।

এ আইনে শাস্তির বিধান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রস্তাবিত আইনে ৩৭ থেকে ৪৭ ধারা পর্যন্ত অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।

এর মধ্যে প্রতারণার অভিযোগে অনধিক ৫ বছর কারাদন্ড এবং অনুর্ধ্ব ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া অনধিক ৭ বছর পর্যন্ত কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করারও বিধান রয়েছে প্রস্তাবিত আইনে।

অতিরিক্ত সচিব জানান, এছাড়া মন্ত্রিসভায় ‘বাংলা একাডেমি আইন ২০১৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বর এটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন