বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » গুম, গণহত্যা বন্ধ ও নেতাকর্মীদের মুক্তির দাবীতে ১৮ দলের সমাবেশ

গুম, গণহত্যা বন্ধ ও নেতাকর্মীদের মুক্তির দাবীতে ১৮ দলের সমাবেশ


18 dolতাজা নিউজ খালিদ উদ্দিন ঢাকা:
বিএনপির সাংগঠিনক সম্পাদক ইলিয়াস আলীসহ বিভিন্ন গুম হওয়া নেতাদের সন্ধানলাভে সরকারের ব্যর্থতা, আটক রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে  ১৮ দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টায় এই সমাবেশ শুরু হয়।
খন্দকার মোশাররফ সরকারকে অভিযোগ করে বলেন, সরকার অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, ক্ষমতাশীন দলেন নেতারা আলোচনার নামে দেশের জনগণকে ধোকা দিচ্ছে।
তিনি আরো বলেন, নেতা-কর্মীদের আটকে রেখে কখনো আলোচনার পরিবেশ তৈরী হয়না। অবিলম্বে আটক নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন তিনি।

বেলা সোয়া তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। প্রথমেই বক্তব্য রাখেন  ছাত্রশিবিরের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত।
তিনি বলেন, বুলেটকে আমরা ভয় পাই না, নির্যাতনকেও  ভয় পাই না। এই সরকারের পদত্যাগ করিয়ে ছাড়বো।
সমাবেশে ১৮ দলের নেতারা সরকারকে উদ্দেশ্যে বলেন, সংলাপ চাইলে নেতা কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে।
এদিকে ১৮ দলের সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই এলাকায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ছোট ছোট মিছিল আকারে জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায়।
দুপুর দু’টার পর থেকেই অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেন উপস্থিত নেতারা। এতে সভাপতিত্ব করেছেন দলটির ভাইস চেয়ারম্যান  সাদেক হোসেন খোকা।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন