বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস

আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস

সুজন তালুকদার বড়াইবাড়ি:১৮ এপ্রিল। ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়াইবাড়ি ছিটমহল ও বিজিবি ক্যাম্প দখলের জন্য ঘুমন্ত মানুষের ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে।

কিন্তু বিএসএফের সব অপচেষ্টা প্রতিহত করে তৎকালীন বিডিআর (বিজিবি) জওয়ান এবং সীমান্তবাসীরা।

উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়, প্রতিরোধ যুদ্ধে বিজিবির সদস্য নায়েক সুবেদার ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজার রহমান এবং সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে বিএসএফ সদস্য মারা যায় ১৬ জন। ভারতীয় পক্ষে আহত হয় আরও অনেকে।

বিএসএফের মর্টার সেল ও গুলিতে বড়াইবাড়ি গ্রাম ধ্বংস স্তপে পরিণত হলেও বিএসএফ শোচনীয় ভাবে পরাজিত হয়।
আজও বড়াইবাড়িবাসী এই দিনের কথা মনে করে আতকে উঠে।তাজা নিজকে সেই দিনের কথা বলেন নুরল ইসলাম তিনি বলেন সেই দিনটি ছিল এক বয়াবহ দিন গ্রামবাসীর জন্য।

পর থেকে বড়াইবাড়ি গ্রামের মানুষ ১৮ এপ্রিলকে বড়াইবাড়ি দিবস হিসেবে পালন করে আসছেন।

দিনটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিরোধ যুদ্ধে শহীদের স্মরণে ক্যাম্পের সামনে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন