বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হেফাজতের সঙ্গে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতের সঙ্গে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী



সাতক্ষীরা প্রতিনিধি
লামিয়া আক্তার
সাতক্ষীরা: দেশে চলমান সংকট নিরসনের জন্য হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের আলোচনা চলছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, “তাদের ১৩ দফা দাবির মধ্যে অনেক দাবিই সংবিধান পরিপন্থী। সেগুলি মানা সম্ভব নয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বিজিবি নৌযান ঘাটে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, “আন্দোলনের নামে সাতক্ষীরার চারটি ইউনিয়নে জামায়াত শিবিরের সহিংসতা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

সুন্দরবনের কাচিকাটা এলাকায় ভাসমান বিওপি-১ এর উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, “সুন্দরবনে যেসব জলদস্যু বাহিনী রয়েছে তার কয়েকটি এরই মধ্যে ধ্বংস করে দেয়া হয়েছে।”

দস্যুদের অনেকেই আত্মসমর্পণ করেছে উল্লেখ করে তিনি বলেন, “বাকিরা অচিরেই আত্মসমর্পণ করবে।”

মন্ত্রী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কথিত ‘সাঈদি মুক্তি মঞ্চ’অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদসহ পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন