শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির
দাবিতে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সন্ত্রাসীদের
দল বলে আখ্যায়িত করে হান্নান শাহ বলেন, সেদিন চট্টগ্রামের ফটিকছড়িতে
আওয়ামী লীগের এক হাজার গুন্ডা বাহিনী প্রথমে গ্রামবাসীর ওপর আক্রমণ করেছিল।
পরে গ্রামবাসী সম্মিলিতভাবে ওইসব সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আর নতুন
নতুন ইস্যু সৃষ্টি করবেন না। বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিন। আপনারা যা
করবেন তার সমতুল্য জবাব পাবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।




0 comments:
Post a Comment