নিজস্ব প্রতিবেদক ঢাকা: বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের অর্থ সহায়তা দেবে না জাপান। দেশটির রাষ্ট্রদূত শিরো সাদো সীমা একথা জানিয়েছেন।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে জাপানের রাষ্ট্রদূত এ কথা জানান।
উল্লেখ্য, পদ্মা সেতুর সহ অর্থায়ন প্রতিষ্ঠান ছিল জাপানি প্রতিষ্ঠান জাইকা। বিশ্ব্যাংকসহ অর্থদাতা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে পদ্মায় অর্থায়ন করবে না বলে জানিয়ে দিয়েছে।
জাপানি রাষ্ট্রদূত বলেন, “এ প্রকল্পে বিশ্বব্যাংক ছিল মূল অর্থদাতা। তারা যেহেতু এখানে অর্থ দিচ্ছে না তাই জাপানও এখানে কোনো অর্থ দেবে না।” তবে বাংলাদেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পে জাপান সহযোগী হিসেবে থাকবে বলে জানান তিনি।
শিরো সাদো বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে অনেক জাপানি কোম্পানি তাদের বিনিয়োগ তুলে নিয়ে চলে গেছে। সামনে পরিস্থিতি স্বাভাবিক না হলে আরো অনেকে চলে যাবে।”

0 comments:
Post a Comment