বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সতীনের মতো নয়, বন্ধুর মতো আচরণ করুন দুই নেত্রী: ব্যারিস্টার রফিক

সতীনের মতো নয়, বন্ধুর মতো আচরণ করুন দুই নেত্রী: ব্যারিস্টার রফিক




নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ  ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, “দুই নেত্রীর কাছে আমার অনুরোধ, সতীনের মতো না দেখে একে অপরকে বন্ধুর মতো দেখুন। মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করুন। কোনো অনুষ্ঠানে গেলে একজন আরেকজনের দিকে তাকান না, এটা খুবই লজ্জার কথা।”

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সুজন আয়োজিত ‘বিরাজমান রাজনৈতিক বাস্তবতা ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রবীণ এই আইনজীবী নির্বাচন বিষয়ে বলেন, “মানুষ একটি অর্থপূর্ণ নির্বাচন আশা করে। আর বেশির  লোকই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।”

তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে একই ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমন আইন প্রণয়ন করলে দেশ থেকে হানাহানি বন্ধ হয়ে যাবে।”




ব্যারিস্টার রফিক বলেন, “বিরোদী দলীর নেতা বলেন তত্ত্বাবধায়ক সরকার আর প্রধানমন্ত্রী বলেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু দু’জনের একজনেও কোনো ফর্মুলা দেন না। যে নামেই বলেন নির্বাচনের জন্য এখন আলাদা একটি নিরপেক্ষ সরকার দরকার। অতএব আলোচনা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করুন।”

গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, “আমরা চাই গণতন্ত্র টিকে থাকুক। আর এই গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন।”

তিনি বলেন, “বর্তমান সংকট নিরসন করতে রাজনৈতিক দলগুলোর সংসদীয় গণতন্ত্রে ফিরে আসা উচিত। যদি তারা সত্যিকার গণতন্ত্র বিশ্বাস করেন।”

সৈয়দ মকসুদ বলেন, “দেশে যখন কোনো সত্যিকার নেতা থাকেন না তখন চেতনার দিক দিয়ে দেশ বিভক্ত হয়ে যায়। সঠিক বিচারব্যবস্থা ও আইনের শাসন থাকে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, “দেশের বর্তমান সংকট তত্ত্বাবধায়ক সরকার। আর এই ব্যবস্থা সরকার পূনর্বহাল করলে বিএনপি এই ইস্যুতে আন্দোলন করতে পারত না। তখন স্বতস্ফূর্তভাবে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে পারত। এখন আমরা বুঝতে পারছি না বিএনপি কি তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করে, না যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনে রয়েছে।”

তিনি বলেন, “প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে যদি সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে তাহলে বিরাজমান এই সংকট কাটবে না। আর মূলধারার দুই দলের সমঝোতার ভিত্তিতে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে কোনো অশুভ শক্তি মাথাচারা দিয়ে উঠতে পারবে না।”

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন