বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » কারা জেলে যাবে তা নির্ধারণ হবে নির্বাচনের পর: দুদু

কারা জেলে যাবে তা নির্ধারণ হবে নির্বাচনের পর: দুদু



নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কারা জেলখানায় যাবে, তা নির্বাচনের পর নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না। এই সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে হবে। তারা অংশ না নিলে জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়বে।”

‘এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পর শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, সে নির্বাচনে বিএনপি অংশ নেবে’ সোমবার এক দলীয় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের জবাবে দুদু একথা বলেন।

মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যা লয়ে ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের ১২ ঘণ্টা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে ‘প্রয়োজনে বিএনপির বাকি নেতাদেরও গ্রেফতার করা হবে’ বন ও পরিবশেমন্ত্রী ড. হাসান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, “যারা কয়েকদিনে প্রায় দুই শতাধিক মানুষকে হত্যা করেছে, ক্ষমতায় আসার পরই ৫৭ জন সেনাকর্মকর্তাকে হত্যা করেছে তারাই জেলখানায় যাবে। আর কারা জেলখানায় যাবে তা নির্ধারণ হবে নির্বাচনের পরে। আমরাই তা নির্ধারণ করবো্। তাই আপনারা জেলখানায় একটু আরাম-আয়েশের ব্যবস্থা করে রাখুন।”

তিনি বলেন, “সরকারের মূল লক্ষ্য হলো বিএনপির নেতারা। তাই মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু সরকারের ব্যর্থতা ও নির্যাোতনের কারণে তাদের বিরুদ্ধে জনগণের গণবিপ্লব আসন্ন। তারা যতই ষড়যন্ত্র করুক, সরকারই ষড়যন্ত্রের চোরাবালিতে তলিয়ে যাবে।”

তিনি বলেন, “সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গোটা দেশ আজ বিক্ষোভে উত্তাল। জনগণ সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবব্ধ। তারা সরকারের হাত থেকে বাঁচতে চায়।”

দুদু বলেন, “আমরা জানি হরতালে মানুষের কিছুটা কষ্ট হয়। কিছুটা ক্ষতি হলে তবুও মানুষ হরতাল পালন করছে নিজেদের দাবি আদায় করতে।”

হরতাল সফল হয়েছে দাবি করে এই বিএনপি নেতা সবাইকে ধন্যবাদ জানিয়ে বুধবার সন্ধ্যা পর্য ন্ত হরতাল পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দুদু দাবি করেন, ৩৬ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ১৭০জনের অধিক নেতাকর্মীকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে কারাদণ্ড ও দুইজনকে জরিমানা করেছেন। এছাড়া পুলিশ ও সরকার দলীয় কর্মীদের সঙ্গে সংঘর্ষে ২৯০জনের অধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন।

এসময় নতুন রাষ্ট্রপতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদু বলেন, “আগে রাষ্টপ্রপতির শপথ অনুষ্ঠান হোক। তারপরে এ বিষয়ে কথা বলবো।”

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুল ইসলাম শামীম, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুল ইসলাম প্রমুখ।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন