বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আমরা এখনো জানোয়ার হয়ে যাই নি: অর্থমন্ত্রী

আমরা এখনো জানোয়ার হয়ে যাই নি: অর্থমন্ত্রী

abul
নিজস্ব প্রতিবেদক ঢাকা:
সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা ধসের তৃতীয় দিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এসময় তিনি বলেন, “গার্মেন্টেস শিল্পে এ ধরনের ঘটনা বিরুপ প্রভাব ফেলছে। একদিকে হরতাল অন্যদিকে গার্মেন্টস শিল্প থাকা ভবনটি ধসে অনেক লোকের প্রাণহানির ঘটনা এ শিল্পের জন্য বড় একটি ধাক্কা।”
তিনি বলেন, “তাজরিন ফ্যাশনের ধাক্কাই আমরা সামলাতে পারেনি। এরপর এ ঘটনা আমাদের জন্য একটি বড় বিপর্যয়।”
শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “উদ্ধার তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ যে ভাবে এগিয়ে এসেছে তা এক বড় ঘটনা। আমরা যে এখনো জানোয়ার হয়ে যাই নি এটি তার একটি উদাহরণ।”
তিনি বলেন, “আমি বৃহস্পতিবার রাতে বিদেশ থেকে ফিরেছি। বিদেশে থেকেই আমি বিভিন্নভাবে জানতে পেরেছি এ ঘটনা। এ কারণে সকালেই এখানে ছুটে এসেছি।”
অর্থমন্ত্রী আরো বলেন, “পুর্নবাসনের ব্যাপারে সরকারিভাবে আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত হবে ক্ষতিগ্রস্তদের কিভাবে সহায়তা করা যায়।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উদ্ধার তৎপরতায় আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অশগ্রহণের মাধ্যমে উদ্ধার তৎপরতা চলছে।”
এসময় তিনি ৪তলায় আটকে থাকা ৭টি মেয়ের বিষয়ে এক পুলিশ কর্মকর্তার কাছে জানতে চায়, ওই কর্মকর্তা বলেন, “৭ জনের মধ্যে ৬ জনকে মৃত উদ্ধার ও ১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।”

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন