এর আগে, শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে গার্মেন্টকর্মীরা যোগ দেয় এ বিক্ষোভ মিছিলে। মিছিলের আশে পাশে পুলিশ থাকলেও পুলিশ মিছিলে কোন বাধা দেয়নি।
এদিকে বিক্ষোভ-ভাঙ্চুরের আশঙ্কায় কাওরানবাজার এলাকার বিজিএমইএ ভবনের চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাওরানবাজার থেকে হাতিরঝিল পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার ফাঁসি দাবিতে শুক্রবার সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়।
সকাল থেকে শ্রমিকরা রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর, শেওড়াপাড়া, মিরপুর ১৪, কাফরুল, তেঁজগাও, যাত্রাবাড়ি, কাঁচপুর, শনির আখড়া, বনানী, গুলশান, মহাখালীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ করার সময় ভাঙচুরের ঘটনা ঘটে।




0 comments:
Post a Comment