নয়া পল্টন
তাজা নিউজ
ঢাকা: আগামী রবিবার শুনানিতে আটক বিরোধী দলের শীর্ষনেতাদের মুক্তি না দিয়ে রিমান্ড কিংবা জামিন নামঞ্জুর করলে পরের দিন সোমবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল দিচ্ছে ১৮ দলীয় জোট।
মঙ্গলবার বিরোধী জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জোটের এক শীর্ষনেতা তাজা নিউজ- কে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, ‘আগামী ২১ এপ্রিল বিরোধী দলের আটক শীর্ষ নেতাদের বিভিন্ন মামলার শুনানি রয়েছে। যদি তারা ওইদিন মুক্তি না পান কিংবা তাদের রিমান্ডে নেয়া হয়। তাহলে ৩৬ ঘণ্টার হরতাল দেয়া হবে।’
এদিকে, আজকের এই বৈঠক থেকে বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ সারা দেশে গুম-হয়রানির প্রতিবাদে ১৮ দলীয় জোট আগামী বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
বৈঠক শেষে বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশরাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
জানা গেছে, জোটের এই প্রতিবাদ সমাবেশে সরকার বাধা দিলে ওইদিনই সোমবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি দেয়া হবে।
অবশ্য এর আগে চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হরতাল দেয়ার কথা জানিয়েছেল বিরোধী ১৮ দলীয় জোটের নেতারা। তবে ধর্মীয় অনুষ্ঠান পুণ্যস্নান সামনে রেখে হিন্দু ধর্মের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হরতাল না দিতে অনুরোধ জানালে তিনি তা থেকে সরে আসেন।
আর এই কর্মসূচির পরিবর্তে চলতি সপ্তাহের বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দেয়া হয়।
আগামী সপ্তাহের হরতাল বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তাজা নিউজ- কে বলেন, ‘বৃহস্পতিবার ১৮ দলীয় জোট নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে। এটিই সর্বশেষ সিদ্ধান্ত।’
তবে তিনি হরতাল বিষয়ে ‘সময়ে হলে সবই জানানো হবে’ বলেও মন্তব্য করেন।




0 comments:
Post a Comment