বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » শিবির সভাপতি ফের ১৮ দিনের রিমান্ডে

শিবির সভাপতি ফের ১৮ দিনের রিমান্ডে


তাজা নিউজ

আবু সায়িদ মাহমুদ

 ঢাকা, ১৬ এপ্রিল : শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনের  ৫টি মামলায় আরও ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার মোহাম্মদপুর থানায় দায়ের করা দু’টি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে পাঠিয়ে ৫ থানার আরও ৫টি মামলায় আরও ৩৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার পৃথক ৪টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রিমান্ড আবেদনের শুনানি করেন পুলিশের এসি আমিনুর রহমান ও আদালতের অতিরিক্ত পিপি মোঃ শাহ আলম তালুকদার।
এর আগে গত ১ এপ্রিল দু’টি মামলায় শিবির সভাপতি দেলাওয়ার হোসেনসহ তিনজনের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রিমান্ডে নেওয়া হয় ওই দুই মামলার অন্য ২ আসামি দেলাওয়ারের ভাগ্নি জামাই মাহমুদ হাসান ওরফে সুমন (২৩) ও ভাগ্নে শোয়েব সরকারকে (২৩)।
উল্লেখ্য, শিবির সভাপতি দেলাওয়ারকে গত ৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করা হয়।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন